প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, রবিবার সকালের দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে ওই শিশু নিহত হয়। মেয়েটির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
তবে বিজিবি সূত্রে জানা যায়, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ৬৪ বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। সেইসঙ্গে টহল জোরদার পরিচালনা করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.